হুয়াওয়ের পণ্য বিক্রি বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১৬ সালের প্রথম ছয় মাসে হুয়াওয়ে পণ্য বিক্রির মাধ্যমে ৭ হাজার ৭৪০ কোটি চীনা ইউয়ান আয় করেছে। এই আয় গত বছরের একই সময়ের তুলনায় ৪১ শতাংশ বেশি। হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ গত বুধবার কোম্পানিটির অর্ধবার্ষিক ব্যবসায়িক ফলাফল প্রকাশ করেছে। এতে বলা হয়, আলোচ্য সময়ে হুয়াওয়ে প্রায় ৬ কোটি ৬ লাখ স্মার্টফোন রপ্তানি করেছে। এই সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেশি। এদিকে ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশনের (আইডিসি) তথ্য অনুযায়ী এ বছরের প্রথম ছয় মাসে সারা বিশ্বে স্মার্টফোনের রপ্তানি বেড়েছে ৩ দশমিক ১ শতাংশ। হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিচার্ড ইউ বলেন, ‘রুচিশীল ও অত্যাধুনিক পণ্য উদ্ভাবন এবং উন্নতমানের সেবা প্রদানই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা।
বিজ্ঞপ্তি