১৮৭০ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে বিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকো সাগরে তেল ছড়ানোর ক্ষতিপূরণ হিসেবে যুক্তরাষ্ট্রকে ১ হাজার ৮৭০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে বহুজাতিক তেল কোম্পানি ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি)। ২০১০ সালে কূপ থেকে তেল ছড়িয়ে পড়ার অভিযোগে মার্কিন বিচার বিভাগের সঙ্গে ক্ষতিপূরণের আপসরফা করেছে প্রতিষ্ঠানটি। এ দুর্ঘটনার জন্য সব মিলিয়ে ৪ হাজার ৩০০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে হবে এই ব্রিটিশ কোম্পানিকে। ওই দুর্ঘটনায় মেক্সিকো সাগরে সাড়ে ১২ কোটি গ্যালন তেল ছড়িয়ে পড়ে। এতে ওই সাগরের পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। মার্কিন ইতিহাসে এটিকে অন্যতম নিকৃষ্ট পরিবেশ বিপর্যয় হিসেবে মনে করা হয়। তবে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীদের ক্ষতিপূরণ হিসেবে বিপিকে আরও কত অর্থ খরচ করতে হবে, তা এ হিসাবে আসেনি।
বিবিসি