২১ অক্টোবর আসছে ফিয়াট অ্যাভেনচুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিয়াটের অ্যাভেনচুরা মডেলের গাড়ি। ছবি: ফিয়াট ইন্ডিয়ার ওয়েবসাইট
ফিয়াটের অ্যাভেনচুরা মডেলের গাড়ি। ছবি: ফিয়াট ইন্ডিয়ার ওয়েবসাইট

ইতালির প্রসিদ্ধ গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান ফিয়াটের ভারতীয় প্রতিষ্ঠান ফিয়াট ইন্ডিয়া বাজারে আনছে ‘অ্যাভেনচুরা’ নামের নতুন মডেলের বিলাসবহুল গাড়ি। ২১ অক্টোবর গাড়িটি বাজারে আসবে। গতকাল শুক্রবার ফিয়াট ইন্ডিয়া আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে। ফিয়াটের ‘পুন্টো’ মডেলের আদলে তৈরি গাড়িটি অনেকটা টয়োটা এটিওস ক্রস ও ফক্সভাগেন ক্রস পোলোর মতো।

ফিয়াটের অ্যাভেনচুরা মডেলের গাড়ি। ছবি: ফিয়াট ইন্ডিয়ার ওয়েবসাইট
ফিয়াটের অ্যাভেনচুরা মডেলের গাড়ি। ছবি: ফিয়াট ইন্ডিয়ার ওয়েবসাইট

ফিয়াট ইন্ডিয়া জানিয়েছে, নতুন এই গাড়িতে পেট্রল ও ডিজেল ব্যবহার উপযোগী দুই ধরনের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। পেট্রল ভার্সনে ১ দশমিক ৪ লিটার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যাতে রয়েছে ৮৯ ব্রেক হর্স পাওয়ার (বিএইচপি)। অন্যদিকে ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে ১ দশমিক ৩ লিটার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যাতে থাকবে ৯২ বিএইচপি।

ফিয়াটের অ্যাভেনচুরা মডেলের গাড়ি। ছবি: ফিয়াট ইন্ডিয়ার ওয়েবসাইট
ফিয়াটের অ্যাভেনচুরা মডেলের গাড়ি। ছবি: ফিয়াট ইন্ডিয়ার ওয়েবসাইট

প্রতিষ্ঠানটি জানায়, তিনটি ভিন্ন ফিচারে নতুন মডেলের এই গাড়িটি বাজারে আনা হচ্ছে। এর মধ্যে রয়েছে অ্যাকটিভ, ডায়নামিক ও ইমোশন। তিনটিতেই আলাদা আলাদা আকর্ষণীয় ফিচার থাকছে। এনডিটিভির এক খবরে এসব তথ্য জানা যায়।