প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার থেকে ২৮ লাখ ওয়াশিং মেশিন তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার বহুজাতিক ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। ওয়াশিং মেশিনের ত্রুটির কারণে নয়জন মার্কিন নাগরিক আহত হওয়া এবং ৭৩৩টি অভিযোগ জমা পড়ায় এ উদ্যোগ নিতে বাধ্য হয়েছে স্যামসাং। এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, মার্চ ২০১১ থেকে নভেম্বর ২০১৬ সালের মধ্যে তৈরি করা ৩৪টি মডেলের ওয়াশিং মেশিনে ত্রুটি থাকতে পারে। এর আগে ত্রুটি ধরা পড়ায় নোট সেভেন মডেলের ২৫ লাখ স্মার্টফোন ফেরত নেওয়ার ঘোষণা দেয় স্যামসাং। তীব্র সমালোচনার মুখে এরপর সম্পূর্ণভাবে নোট সেভেন বাজারজাত ও উৎপাদন বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি।