প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বব্যাংক বাংলাদেশের ৩৬টি প্রকল্পে ৬০০ কোটি ডলারের বেশি অর্থসহায়তা দিচ্ছে। বিশ্বব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। বিশ্বব্যাংকের অর্থসহায়তায় বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর মধ্যে অবকাঠামো, বিদ্যুৎ, কৃষি ও শিক্ষা, পানি সরবরাহ, স্বাস্থ্যসেবা এবং সরকারি প্রতিষ্ঠানের দক্ষতা ও ক্ষমতা গড়ে তোলার প্রকল্প রয়েছে। ৬০০ কোটি ডলারের অর্থসহায়তার মধ্যে পল্লি বিদ্যুতায়ন, ট্রান্সমিশন ও বিতরণ প্রকল্প সর্বাধিক পরিমাণ অর্থসহায়তা পেয়েছে। এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও স্থানীয় সরকার অর্থসহায়তার একটি বড় অংশ পেয়েছে। বিশ্বব্যাংক বিদ্যুৎ খাতে বরাদ্দ বাড়ানোর বিষয়টি বিবেচনা করে দেখছে। বাসস