৪৭ ঘণ্টায় বিক্রি শেষ ভলভোর 'এক্সসি৯০'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভলভোর ‘এক্সসি৯০’ মডেলের গাড়ি।
ভলভোর ‘এক্সসি৯০’ মডেলের গাড়ি।

মাত্র ৪৭ ঘণ্টায় বিক্রি হয়ে গেছে ভলভোর নতুন সংযোজন ‘২০১৫ ভলবো এক্সসি৯০’-এর প্রথম সংস্করণ। গত বুধবার বিক্রি শুরু হয় নতুন এই সংস্করণের। ৪৭ ঘণ্টার মধ্যেই ১ হাজার ৯২৭টি গাড়ির সব কটিই বিক্রি হয়ে যায়। আজ শনিবার এনডিটিভির খবরে এ তথ্য জানা যায়।

ভলভোর ‘এক্সসি৯০’ মডেলের গাড়ি।
ভলভোর ‘এক্সসি৯০’ মডেলের গাড়ি।

ভলভো জানিয়েছে, ১৯২৭ সালে পথ চলা শুরু করে ভলভো। প্রথম বছরের ওই সময়কে স্মরণ করতে ‘এক্সসি৯০’ মডেলের ১ হাজার ৯২৭টি গাড়ি তৈরি করে বিখ্যাত সুইডিশ এই বিলাসবহুল গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান।

ভলভোর ‘এক্সসি৯০’ মডেলের গাড়ি।
ভলভোর ‘এক্সসি৯০’ মডেলের গাড়ি।

ভলভো জানায়, এক্সসি৯০ মডেলের প্রথম সংস্করণ অনলাইনে বিক্রি শুরু হয় গত বুধবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১০টায়। এক ঘণ্টার মধ্যেই ১ হাজার ৯২৭টি গাড়ির অধিকাংশই বিক্রি হয়ে যায়। প্রতি মিনিটে সাতটি গাড়ির ফরমায়েশ পায় এই প্রতিষ্ঠান। কিছু গাড়ি গতকাল শুক্রবার সকালে বিক্রি হয়ে যায়।

ভলভোর ‘এক্সসি৯০’ মডেলের গাড়ি।
ভলভোর ‘এক্সসি৯০’ মডেলের গাড়ি।

ভলভো কার গ্রুপের বিপণন, বিক্রয় ও কাস্টমার সার্ভিস বিভাগের ভাইস প্রেসিডেন্ট অ্যালেইন ভিসার বলেন, ‘মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে নতুন এই মডেল। এতে আমরা খুবই আনন্দিত, তবে বিস্মিত নই।’ তিনি বলেন, ‘গত সপ্তাহে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর গাড়িটির চাহিদা আমাদের আশার মাত্রা ছাড়িয়ে গেছে।’

মার্কিন যুক্তরাষ্ট্রে ২০১৫এক্সসি৯০ মডেলের গাড়ির দাম হাঁকা হয়েছে ৬৫ হাজার ৯০০ ডলার।