৬ মাসে ৬০০ কোটি ডলার আয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিল গেটস
বিল গেটস

বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিন চলতি বছরের মার্চে যখন বিশ্বসেরা ধনীদের তালিকা প্রকাশ করে, তখন যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস সাত হাজার ৬০০ কোটি ডলারের নিট সম্পদ নিয়ে প্রথম হন। ওই সম্পদ আগের বছরের একই সময়ের চেয়ে ৯০০ কোটি ডলার বেশি।
এর পরে মাত্র ছয় মাসের ব্যবধানে তাঁর আয় অবিশ্বাস্যভাবে আরও ৬০০ কোটি ডলার বেড়েছে! এতে অবশ্য তাঁর মূল প্রতিষ্ঠান মাইক্রোসফটের আয় ধরা হয়নি। এখন এর ফলে তাঁর নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে আট হাজার ২০০ কোটি ডলার।
বর্তমানে আট হাজার ৫৪০ কোটি ডলারের সম্পদ নিয়ে বিশ্বের এক নম্বর ধনী ব্যক্তি হচ্ছেন মেক্সিকোর ধনকুবের কার্লোস স্লিম হেলু। এটিও ফোর্বস-এর হিসাব।
তবে ব্লুমবার্গ-এর হিসাব অনুযায়ী বিল গেটস আট হাজার ৬৫০ কোটি ডলারের সম্পদ নিয়ে এখনো প্রথম স্থানেই আছেন। আর দ্বিতীয় স্থানে রয়েছেন কার্লোস স্লিম।
ফোর্বস-এর তালিকায় ২০১৪ সালসহ ২০ বছরের মধ্যে ১৫ বারই প্রথম স্থানটি দখল করেন বিল গেটস।
মেক্সিকোর টেলিযোগাযোগ ব্যবসায়ী কার্লোস স্লিম হেলু চার বছর পর বিশ্বসেরা ধনীর শীর্ষস্থান হারিয়ে এবার দ্বিতীয় হয়েছেন। তাঁর মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে সাত হাজার ২০০ কোটি ডলার।
যাঁদের নিট সম্পদমূল্য ১০০ কোটি ডলার বা এর চেয়ে বেশি, তাঁদের নিয়েই ফোর্বস তালিকাটি তৈরি করে।
সূত্র: ইয়াহু! ফিন্যান্স।