নাভানা রিয়েল এস্টেটে কী কী আছে
পরিবেশবান্ধব ও আধুনিক ভবন
পুরান ঢাকার ঐতিহ্যবাহী জনপদ হাজারীবাগের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় খোলামেলা পরিসর ও আধুনিক সুবিধা নিয়ে গড়ে উঠছে নাভানা রিয়েল এস্টেটের আবাসিক প্রকল্প ‘দি অনিক্স রেসিডেন্সেস’। বাণিজ্যিক এলাকা গুলশান-২-এ আধুনিক প্রতিষ্ঠানগুলোর কর্মপরিবেশের চাহিদা পূরণে গড়ে উঠছে বাণিজ্যিক প্রকল্প ‘ভ্যান্টেল বাই নাভানা’।
অর্ধেক জায়গাজুড়েই সবুজ ও উন্মুক্ত
অর্ধেক জায়গাজুড়েই সবুজ ও উন্মুক্ত পরিসরে হাজারীবাগের ৬৯ দশমিক ৫৭ কাঠা জমির ওপর প্রকল্পটির পাশেই রয়েছে ৬০ ফুট প্রশস্ত সড়ক। প্রকল্পটির বিশেষ বৈশিষ্ট্য—এর মোট জায়গার ৫০ শতাংশই অভ্যন্তরীণ সড়ক, হাঁটার পথ (ফুটপাত), উন্মুক্ত সবুজ চত্বর ও ল্যান্ডস্কেপের জন্য বরাদ্দ।
আধুনিক আবাসন ও পরিবেশবান্ধব অবকাঠামোর প্রকল্পটিতে দুটি বেজমেন্টা ও ১৪ তলাবিশিষ্ট দুটি আবাসিক টাওয়ারে মোট ১৬৯টি অ্যাপার্টমেন্ট থাকছে। ক্রেতাদের চাহিদা বিবেচনায় অ্যাপার্টমেন্টের আকার ১৬০০ থেকে ২২০০ বর্গফুট রাখা হয়েছে।
নান্দনিক বাণিজ্যিক ভবন ‘ভ্যান্টেল’
রাজধানীর অন্যতম প্রধান করপোরেট ও বাণিজ্যিক এলাকা গুলশান-২-এ আধুনিক প্রতিষ্ঠানগুলোর কর্মপরিবেশের চাহিদা দ্রুত বদলাচ্ছে। নান্দনিক স্থাপত্যশৈলী, জ্বালানিসাশ্রয়ী সবুজ প্রযুক্তি এবং আন্তর্জাতিক মানের অগ্নিনিরাপত্তাব্যবস্থার সমন্বয়ে সেখানে গড়ে উঠছে নাভানা রিয়েল এস্টেটের প্রিমিয়াম বাণিজ্যিক প্রকল্প ‘ভ্যান্টেল বাই নাভানা’।
আধুনিক স্থাপত্য ও বহুমুখী বাণিজ্যিক পরিসরে ৫৫ ফুট প্রশস্ত সড়কের পাশে প্রকল্পটি নির্মিত হচ্ছে। চারটি বেজমেন্ট ও ১৬তলা কাঠামোর এই ভবনে মোট ১৭টি বাণিজ্যিক ফ্লোর রয়েছে।