যেসব পণ্য ও সেবার দাম বাড়বে-কমবে

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন। এই মেয়াদের প্রথম বাজেটে সামগ্রিকভাবে শুল্ককর কমানো পণ্যের সংখ্যা বেশি। সিগারেটের দাম বাড়বে, তেলচালিত গাড়ির করভার বৃদ্ধি পাবে এবং বিদেশি কাজুবাদামও মহার্ঘ হবে। তবে ৬০টি নিত্যপণ্য, শিশুখাদ্য, ল্যাপটপ, কম্পিউটার, সোনার গয়না, বৈদ্যুতিক গাড়ি ও মসলার শুল্ককর কমায় দাম কমার সুযোগ তৈরি হবে। এতে জনজীবনে স্বস্তি আসার প্রত্যাশা করা হচ্ছে।