যুদ্ধের মাসে তেল আমদানি কত

‘এমটি গ্রান কুভা’ নামের জাহাজটি জ্বালানি তেল নিয়ে এসেছে ২৬ মার্চছবি: মেরিন ট্রাফিক

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর এক মাসে বাংলাদেশে ১১টি জাহাজে ৩ লাখ ২৭ হাজার টনের বেশি জ্বালানি তেল এসেছে, পাশাপাশি ভারত থেকে পাইপলাইনে এসেছে আরও ২২ হাজার টন ডিজেল। তবে, নির্ধারিত ৮টি জাহাজ প্রায় ৩ লাখ ৮৫ হাজার টন জ্বালানি নিয়ে পৌঁছাতে পারেনি, এতে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। জ্বালানি সংকটের শঙ্কায় ফিলিং স্টেশনগুলোতে ভিড় দেখা গেছে।