যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরও কমতে পারে

আজ রোববার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের মতে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি প্রায় ৬ বিলিয়ন ডলার। এই ঘাটতি কমলে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যে আরোপিত ২০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কমাতে পারে। যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে প্রতিনিধিদলটি ৩ দিনের সফরে ঢাকায় এসেছে। দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়েও আলোচনা হয়েছে।