অর্থনীতি পুনরুদ্ধারের জন্য সরকারের ব্যয় বাড়াতে হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের ব্যয় দুই ধরনের—উন্নয়ন ব্যয় ও পরিচালন ব্যয়। দুই খাতেই সরকারকে ব্যয় বাড়াতে হচ্ছে। এর কয়েকটি কারণ রয়েছে।

এক. বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। সেই অবস্থা থেকে অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রমের জন্য সরকারের ব্যয় বাড়াতে হবে। দুই. গত কয়েক বছরের উচ্চ মূল্যস্ফীতির কারণে প্রায় ৮০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছেন। তাই সামাজিক নিরাপত্তা খাতে সরকারকে বরাদ্দ বাড়াতে হচ্ছে।

তিন. মধ্যপ্রাচ্য সংকটের কারণে জ্বালানি পণ্য আমদানিতে খরচ বেড়েছে। জ্বালানি পণ্যের দাম বাড়লে তা অর্থনীতির প্রায় প্রতিটি খাতে পড়ে। এখানে বহিঃস্থ খাতের চাপ সামলাতে হচ্ছে। চার. অতীতের সরকার বিপুল অঙ্কের ঋণ রেখে গেছে। এই ঋণ শোধে বর্তমান সরকারকে পরিচালন খরচ বাড়াতে হচ্ছে।

সরকার আয় বাড়ানোর চেষ্টা করছে। অর্থনীতি পুনরুদ্ধারের সময়ে জনগণের ওপর করের হার বাড়ানো যায় না। তাই আমরা রাজস্ব আদায় বাড়ানোর নতুন পথে গেছি। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম সাড়ে চার মাসে (মধ্য ফেব্রুয়ারি থেকে জুন মাস) নানামুখী উদ্যোগ নেওয়ার ফলে পুরো অর্থবছরের (২০২৫–২৬) রাজস্ব আদায়ে ১৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আগের অর্থবছরের (অন্তর্বর্তী সরকারের আমলে) এই প্রবৃদ্ধি ছিল মাত্র ২ শতাংশ। এর মানে রাজস্ব আদায়ের পরিস্থিতি ঘুরে দাঁড়িয়েছে।

আরও পড়ুন

বিএনপি সরকার যে অর্থনীতি পেয়েছে, সেখানে নানামুখী চ্যালেঞ্জ রয়েছে। সেই সব চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা অর্থনীতিতে গতি ফেরানোর চেষ্টা করছি। আগামী দিনগুলোতে পরিস্থিতির উন্নতি হবে বলে আমরা আশা করি।

রাশেদ আল মাহমুদ তিতুমীর: প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়