অংশীদারত্ব সম্মেলনে তোফায়েল আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে তিন দিনব্যাপী ‘অংশীদারত্ব সম্মেলন’ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। এতে অংশ নিতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গতকাল বুধবার ভারতের রাজস্থানের জয়পুর গেছেন। সম্মেলনের এবারের প্রতিপাদ্য—নতুন বাস্তবতায় অংশীদারত্ব। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, তোফায়েল আহমেদ সম্মেলনের দ্বিতীয় দিনে কাল শুক্রবার দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের সমস্যা ও সম্ভাবনা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। তাঁর সঙ্গে সম্মেলনে যোগ দেওয়া অপর দুজন প্রতিনিধি হলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজ কুমার রায়।