দেশের বিভিন্ন অংশীদারি প্রতিষ্ঠান ও সোসাইটির সব ধরনের ফি বা মাশুল বাড়ছে। ফি বাড়াতে দুটি আইন সংশোধন করছে সরকার। জাতীয় সংসদের চলতি অধিবেশনেই আইন দুটি উপস্থাপন করা হবে বলে জানা গেছে।তবে পুরো আইন নয়, দুই আইনের শুধু দুটি তফসিল সংশোধন করা হচ্ছে। অংশীদারি আইন, ১৯৩২ হচ্ছে অংশীদারি (সংশোধন) আইন, ২০১৩। আর সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৮৬০ হচ্ছে সোসাইটিজ রেজিস্ট্রেশন (সংশোধন) অ্যাক্ট, ২০১৩।বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাতীয় সংসদে পাঠানো অংশীদারি আইনের প্রস্তাবিত সংশোধনীর উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, ৮০ বছরের আইন হলেও এর আওতায় এযাবৎ কোনো ফি বাড়ানো হয়নি। আর সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টের আওতায় ফি বাড়ানো হয়নি ১৯৭৮ সালের পর থেকে।২০০৭ সালের ১২ জুলাইতে কোম্পানি আইনের তফসিলে বিভিন্ন ফি পুনর্নির্ধারণ করা হলেও অংশীদারি প্রতিষ্ঠান ও সোসাইটির ক্ষেত্রে কোনো ফি বাড়ানো হয়নি উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এতে ব্যাপক বৈষম্যের সৃষ্টি হয়েছে। বর্তমান বাস্তবতায় এই ফি অনেক কম হওয়ার কারণে দেখা দিয়েছে যুগোপযোগী করার প্রয়োজনীয়তা।দেশে ৩৫ হাজারের মতো অংশীদারি প্রতিষ্ঠান এবং আট হাজারের মতো সোসাইটি (সংঘ ও সমিতি) রয়েছে বলে যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের পরিদপ্তর (রেজসকো) সূত্রে জানা গেছে।যোগাযোগ করলে বাণিজ্যসচিব মাহবুব আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আইন দুটিতে অনেক বিষয়ে ফির পরিমাণ এতই কম যে, বাস্তবতার ধারেকাছে নেই। তাই জরুরি ভিত্তিতে ফির তফসিল পরিবর্তন করা হচ্ছে।’ একই সঙ্গে পুরো আইন সংশোধনের কাজও চলছে বলে জানান বাণিজ্যসচিব।রেজসকোর নিবন্ধক বিজন কুমার বৈশ্য প্রথম আলোকে বলেন, ‘অংশীদারি ও সোসাইটিজের বিভিন্ন ফি বাড়ানোটা খুবই যৌক্তিক।’সমাজসেবা করার জন্য বা অলাভজনক প্রতিষ্ঠান গড়ে তুলতে চাইলে সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্টের আওতায় রেজসকো থেকে নিবন্ধন নিতে হয়। বিদ্যমান আইনে বিভিন্ন সোসাইটির উদ্দেশ্যের সঙ্গে কার্যক্রমের মিল নেই। অনেকে সোসাইটির নিবন্ধন নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও কার্যক্রম চালিয়ে যাচ্ছে অনেকে আবার নিবন্ধন নিয়েই বিধিবহির্ভূতভাবে নেমে পড়েছে ব্যবসায়। ওই ব্যবসায়ের লাভ-লোকসানের চিত্র বা বার্ষিক প্রতিবেদন রেজসকোতে আসে না। তবে নিবন্ধনের ক্ষেত্রে রেজসকো বর্তমানে দাতব্য সংস্থা, গ্রন্থাগার ইত্যাদিকে গুরুত্ব দিচ্ছে।জানা গেছে, সমাজসেবা অধিদপ্তরের অন্তর্ভুক্ত ভলান্টারি অর্গানাইজেশন রেজিস্ট্রেশন অ্যাক্টের মাধ্যমেও সোসাইটির নিবন্ধন নেওয়া যায়। অনেকে আবার সোসাইটির নিবন্ধন নিয়ে থাকেন ১৮৮২ সালের ট্রাস্ট আইনের আওতায়। কিন্তু সহজলভ্যতার কারণে বেশির ভাগ সোসাইটিরই নিবন্ধন হয়ে থাকে রেজসকো থেকে। প্রস্তাবিত সংশোধনীতে বর্ধিত ফিঅংশীদারি আইনের ধারা যা হচ্ছে বর্তমান ফি৫৮ ধারা অনুযায়ী বিবরণী ১০০০ টাকা ১০ টাকা৬০ ধারা অনুযায়ী বিবরণী ২০০ টাকা ৪ টাকা৬১ ধারা অনুযায়ী বিবরণী ২০০ টাকা ৪ টাকা৬২ ধারা অনুযায়ী বিবরণী ২০০ টাকা ৪ টাকা৬৩ ধারা অনুযায়ী নোটিশ ৫০০ টাকা ৪ টাকা৬৪ ধারা অনুযায়ী আবেদন ২০০ টাকা ৪ টাকা৬৬(১) ধারা অনুযায়ী তল্লাশি ২০০ টাকা ১.৫ টাকা৬৬(২) ধারা অনুযায়ী তল্লাশি ১০ টাকা ১.৫ টাকারেজসকো থেকে প্রতিষ্ঠানের ১০ টাকা ০.৫০ টাকাঅনুলিপি (প্রতি ১০০ শব্দ) সোসাইটিজ রেজিস্ট্রেশন যা হচ্ছে বর্তমান ফি অ্যাক্টের তফসিল সোসাইটির রেজিস্ট্রেশন ১০০০০ টাকা ২৫০ টাকাযেকোনো তথ্য নথিবদ্ধ করা ৪০০ টাকা ১০ টাকাতথ্যের তল্লাশি ২০০ টাকা ৫ টাকাপ্রতিষ্ঠানের সত্যায়িত অনুলিপি ২০০ টাকা ১০ টাকাতথ্যের অনুলিপি (প্রতি ১০০ শব্দ) ১০ টাকা ১ টাকাতুলনামূলক তথ্য (প্রতি ১০০ শব্দ) ১০ টাকা ০.৫০ টাকানামের অনাপত্তিপত্রের সনদ ১০০০ টাকা নেইবিবরণী দাখিলে দেরির জন্য দৈনিক ২ টাকা নেই