অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে পর্যটন করপোরেশনের নিট মুনাফা দুই কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পর্যটন করপোরেশনের ২৭তম বাণিজ্যিক সম্মেলন গতকাল বৃহস্পতিবার ঢাকায় মহাখালীর হোটেল অবকাশের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।এতে জানানো হয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন পরিচালিত ইউনিটগুলো (লিজ দেওয়া ইউনিটগুলো ব্যতিরেকে) ২০১০ সালের অক্টোবর-ডিসেম্বর সময়ে মোট দুই কোটি ১৩ লাখ ১০ হাজার টাকার নিট মুনাফা অর্জন করেছে।সম্মেলনে সভাপতিত্ব করেন পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. হেমায়েত উদ্দিন তালুকদার। এতে সংস্থার পরিচালক জামাল আবদুন নাসের ও অনন্ত কুমার চৌধুরীসহ ইউনিটপ্রধান এবং সংশ্লিষ্ট পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।গতকাল সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সংস্থার সব বাণিজ্যিক ইউনিটের যাবতীয় কর্মকাণ্ড ত্রৈমাসিক ভিত্তিতে পর্যালোচনা, এগুলোর সমস্যাদি চিহ্নিতকরণ ও সমাধান এবং আয় বাড়ানোর লক্ষ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে পর্যটন করপোরেশনের ৩৭টি বাণিজ্যিক ইউনিটের মধ্যে সংস্থার অধীনে পরিচালিত (লিজবহির্ভূত) ইউনিটগুলোর প্রধানেরা গত বছরের শেষ প্রান্তিকের বাণিজ্যিক কর্মকাণ্ডের প্রতিবেদন উপস্থাপন করেন।হেমায়েত উদ্দিন তালুকদার বলেন, একটি সেবামুখী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে পর্যটন করপোরেশনের বাণিজ্যিক সাফল্য ধরে রাখতে হবে।