অক্টোবর মাসে প্রবাসী আয়ে নতুন রেকর্ড
অক্টোবর মাসে প্রবাসী বাংলাদেশিরা এযাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন। গত মাসে প্রবাসীরা দেশে পাঠান ১৪৫ কোটি ৩০ লাখ ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা।এ নিয়ে চলতি অর্থবছরের প্রথম চার মাসে দেশে প্রবাসী-আয় বা রেমিট্যান্স আসে ৫০১ কোটি ১০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা। আগের বছরের একই সময়ের তুলনায় যা ২০ শতাংশ বেশি।চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রবাসী বাংলাদেশিরা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৪৭ শতাংশ বেশি রেমিট্যান্স বা প্রবাসী-আয় পাঠিয়েছিলেন। এর আগে সেপ্টেম্বর মাসে প্রবাসীরা যে পরিমাণ রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন তা আগস্টের তুলনায় কিছুটা কম ছিল। তবে গত বছরের সেপ্টেম্বরের তুলনায় অনেক বেশি ছিল। আর অক্টোবর মাসে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে তা অতীতের সব রেকর্ডকে হার মানিয়েছে। আগস্ট মাসে ঈদুল ফিতর থাকায় প্রবাসী-আয় খানিকটা বেশি আসে। আবার ঈদুল আজহার কারণেও অক্টোবর মাসে প্রবাসী-আয়ে এই বিরাট সাফল্য এসেছে বলে মনে করছেন ব্যাংকাররা