অগ্নি সিস্টেমস ও গ্রামীণফোনের মধ্যে চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ও মেট্রোপলিটন এলাকায় নেটওয়ার্ক বাড়াতে অগ্নি সিস্টেমস লিমিটেড ও গ্রামীণফোন লিমিটেডের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। গতকাল বুধবার এ চুক্তি সইয়ের খবরটি আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।অগ্নি সিস্টেমস জানায়, এ চুক্তির ফলে গ্রামীণফোনের টেলিকম অবকাঠামোগত সুবিধা ব্যবহার করে অগ্নি সিস্টেমস গ্রামীণ ও মেট্রোপলিটন এলাকায় নেটওয়ার্কের পরিধি বাড়াবে।