অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিল বিজিএমইএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ গত ২৫ ফেব্রুয়ারি গাজীপুরের গরিব অ্যান্ড গরিব কোম্পানি লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ২১ জন শ্রমিকের ওয়ারিশদের ক্ষতিপূরণ দিয়েছে।বিজিএমইএর কার্যালয়ে গত রোববার আয়োজিত এক অনুষ্ঠানে নিহত ব্যক্তিদের প্রত্যেকের ওয়ারিশদের দুই লাখ টাকা করে মোট ৪২ লাখ টাকা দেওয়া হয়।বিজিএমইএর সভাপতি আবদুস সালাম মুর্শেদীর সভাপতিত্বে ওই চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি নিহত শ্রমিকদের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন। বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।অনুষ্ঠানে আ ক ম মোজাম্মেল হক এমপি, টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্লাহ, ভারপ্রাপ্ত শ্রম ও কর্মসংস্থান সচিব মো. নুরুল হক, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবদুল মতিন মাস্টার ও সাধারণ সম্পাদক রায় রমেশচন্দ্র এবং বিজিএমইএর দ্বিতীয় সহ-সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিন, সহ-সভাপতি (অর্থ) মো. সিদ্দিকুর রহমান ও পরিচালকেরা উপস্থিত ছিলেন।