অগ্নিনিরাপত্তা বাড়াতে মধ্যম সারির পোশাক কর্মীদের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাক কারখানায় অগ্নিনিরাপত্তা বাড়াতে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ক্র্যাশ প্রোগ্রামের অংশ হিসেবে কর্মীদের প্রশিক্ষণ দিয়ে চলেছে।গাজীপুরের আনসার একাডেমিতে গত বৃহস্পতিবার গাজীপুর এলাকার বিভিন্ন পোশাক কারখানার মধ্যম সারির ৩০০ জন কর্মীকে অগ্নিপ্রতিরোধসহ নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। একই স্থানে এর আগে ২২১ জন মধ্যম সারির কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়। বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পোশাক কর্মীদের অগ্নিদুর্ঘটনা প্রতিরোধ, নিরাপদ বহির্গমন ও অগ্নি নির্বাপণের পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাজধানীতে বিজিএমইএর ভবনে ইতিমধ্যে আশুলিয়া, মহাখালী, বনানী, মালিবাগ, রামপুরা, বাড্ডা ও মিরপুর এলাকার বিভিন্ন পোশাক কারখানার এক হাজার ৩২৩ জন মধ্যম সারির কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।