অগ্নিনির্বাপণ যন্ত্রের খরচ কমবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে তৈরি পোশাক শিল্প-কারখানায় ব্যবহূত অগ্নিনির্বাপণ যন্ত্রের ওপর শুল্কহার কমানো হয়েছে। এর ফলে ২০১৩-১৪ অর্থবছর থেকে এসব পণ্য আমদানিতে মোট পাঁচ শতাংশ হারে শুল্ক প্রদান করলেই হবে।
এত দিন অগ্নিনির্বাপণ যন্ত্রপাতি কিনতে ১২ শতাংশ আমদানি শুল্কসহ ৩৯ দশমিক ৪৭ শতাংশ শুল্ককর প্রযোজ্য ছিল। কিন্তু পোশাকশিল্পে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা বেড়ে যাওয়ায় সরকার এ উদ্যোগ নিয়েছে।