অগ্নিনির্বাপণযন্ত্রের শুল্ক কমানো হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পোশাক কারখানাগুলোতে কয়েক দিন পর পরই আগুন লাগার ঘটনা ঘটে। একটু অসতর্কতায় প্রায়ই বাসাবাড়িতেও আগুন লেগে যায়। এমন অবস্থায় অগ্নিনির্বাপণ-সামগ্রী হাতের কাছে থাকলেই রক্ষা।
কিন্তু অফিস-আদালতে থাকলেও বাসাবাড়িতে প্রায় অনুপস্থিত এ যন্ত্রগুলো। কারণ চড়া আমদানি শুল্কে পণ্যটির দাম পড়ে যায় বেশি।
সে কারণে এবারের বাজেটে অগ্নিনির্বাপণযন্ত্র আমদানিতে শুল্ক কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে ১২ শতাংশ আমদানি শুল্কসহ মোট ৩৯ দশমিক ৪৭ শতাংশ শুল্ক আরোপ করা আছে।
ব্যবহারকারীদের কাছে সহজলভ্য করতেই যন্ত্রটির আমদানি শুল্ক কমানো হলো।