অগ্রণী ব্যাংক ও গাজী কমিউনিকেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্রণী ব্যাংক লিমিটেড ও গাজী কমিউনিকেশনের মধ্যে সম্প্রতি অনলাইন নেটওয়ার্কিংসংক্রান্ত একটি চুক্তি হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান খন্দকার বজলুল হক। এ ছাড়া গাজী গ্রুপের চেয়ারম্যান ও সাংসদ গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এবং অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।