অগ্রণী ব্যাংকে অনলাইন ব্যাংকিংয়ের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্রণী ব্যাংক লিমিটেডে সম্প্রতি টেমেনস টি২৪ অনলাইন ব্যাংকিং-য়ের উদ্বোধন করা হয়।উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান খন্দকার বজলুল হক, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ আবদুল হামিদ, পরিচালক পর্ষদের সদস্যরা এবং ফ্লোরা টেলিকম লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা রফিকুল ইসলামসহ বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।ব্যাংকের প্রধান কার্যালয়সহ সাতটি সার্কেল অফিস, ৪০টি করপোরেট ও এডি শাখা এবং ৫২টি আঞ্চলিক কার্যালয়ে পূর্ণাঙ্গ রূপে কোর ব্যাংকিং সলিউশন সংস্থাপনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সুইজারল্যান্ডের সফটওয়্যার কোম্পানি টেমেনসের বাংলাদেশ প্রতিনিধি ফ্লোরা টেলিকম লিমিটেডকে প্রাইম সিস্টেম ইনটিগরেটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।