অগ্রণী ব্যাংকের অঞ্চল করপোরেট ও এডি শাখা প্রধান সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্প্রতি অগ্রণী ব্যাংক লিমিটেডের অঞ্চল, করপোরেট ও এডি শাখাপ্রধান সম্মেলন-২০১১ অনুষ্ঠিত হয়।সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান খন্দকার বজলুল হক। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ আবদুল হামিদের সভাপতিত্বে সম্মেলনে ব্যাংকের সব পরিচালক ও শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন ।বজলুল হক ২০১০ সালের সাফল্যের জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষসহ ব্যাংকের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান। তিনি জানান, ২০০৯ সালের তুলনায় ২০১০ সালে ব্যাংকের মোট আমানত ২৩ শতাংশ, মুনাফা ৬৯ শতাংশ, আমদানি ১১৭ শতাংশ, রপ্তানি ৪৪ শতাংশ, নগদ আদায় ৫৬ শতাংশ এবং নন-ইন্টারেস্ট ইনকাম ৭০ শতাংশ বেড়েছে। বিজ্ঞপ্তি।