প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্রণী ব্যাংকের নতুন চেয়ারম্যান হচ্ছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখ্ত। তাঁকে নিয়োগ দেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আবদুল হামিদকে গত বৃহস্পতিবার চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী অগ্রণী ব্যাংকের পর্ষদ নিয়োগ দেবে তার চেয়ারম্যান। তার আগে কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তিপত্র নিতে হবে। জানা গেছে, জায়েদ বখতের ব্যাপারে অনাপত্তিপত্র নিতে গতকাল রোববারই কেন্দ্রীয় ব্যাংকে চিঠি পাঠিয়েছে অগ্রণী ব্যাংক।
নিজস্ব প্রতিবেদক