অগ্রণী ব্যাংকের প্রতিবাদ ও বক্তব্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ২৮ সেপ্টেম্বর প্রথম আলোর প্রথম পাতায় প্রকাশিত ‘৬০ কোটি টাকা পাচার করেছে অগ্রণী ব্যাংক!’ শীর্ষক সংবাদের প্রতিবাদ পাঠিয়েছে ব্যাংকটি। প্রতিবাদপত্রে ব্যাংকটি জানিয়েছে, প্রতিবেদনে উল্লিখিত লেনদেন অগ্রণী ব্যাংকের মাধ্যমে সম্পাদিত হয়নি। এইচএসবিসির সঙ্গে পরিচালিত হিসাবটি অনেক আগেই বন্ধ হয়েছে। তাই ব্যাংকটির মাধ্যমে লেনদেন হওয়ার কোনো সুযোগ নেই।
প্রতিবেদকের বক্তব্য: পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের একটি চিঠিতে এ দাবি করে বাংলাদেশ পুলিশকে বিষয়টি তদন্ত করতে বলেছে। এর পরিপ্রেক্ষিতেই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকও একই ধরনের বক্তব্য দিয়েছেন। প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই প্রতিবেদনে।