অগ্রণী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্রণী ব্যাংকের পঞ্চম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।সভায় ব্যাংকের চেয়ারম্যান খন্দকার বজলুল হক, পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আবদুল হামিদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক, কোম্পানি সচিবসহ শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।খন্দকার বজলুল হক জানান, অগ্রণী ব্যাংকে আমানতের পরিমাণ ২০১০ সালের ২০ হাজার ৬৩৩ কোটি টাকা থেকে বেড়ে ২০১১ সালে ২৫ হাজার ২২১ কোটি টাকায় ও একই সময়ে অগ্রিম ১৬ হাজার ৩২৬ কোটি টাকা থেকে বেড়ে ১৯ হাজার ৪০৯ কোটি টাকায় উন্নীত হয়েছে। বিজ্ঞপ্তি।