অগ্রযাত্রার দ্বিতীয় বার্ষিকী উদ্যাপন করল লোটো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্রযাত্রার দ্বিতীয় বার্ষিকী উদ্যাপন করেছে লোটো বাংলাদেশ। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইটালির রাষ্ট্রদূত জর্জিও গুগলিমিনো। আরও ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, কোম্পানির চেয়ারম্যান নুরুল হক, ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মুসাদ্দেক ও বিপণন পরামর্শক সৈয়দ কামরুল হাসান। বিজ্ঞপ্তি।