প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের শীর্ষস্থানীয় আসবাব প্রস্তুতকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠান অটবি লিমিটেডের কর্মকর্তা শাহাদাৎ হোসেনের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ২ মার্চ শাহাদাৎ হোসেনের শেষ কর্মদিবস উপলক্ষে গুলশানের অটবি সেন্টারে তাঁকে ওই সংবর্ধনা দেওয়া হয়। শাহাদাৎ হোসেন ১৯৮০ সালের ২ মার্চ প্রতিষ্ঠানটিতে কর্মকর্তা হিসেবে যোগ দেন। গত ৩৫ বছরে তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি প্রোডাক্ট ডেভেলপমেন্ট ও কোয়ালিটি অ্যাসুরেন্স বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অনিমেষ কুন্ডু এবং পরিচালক সোহানা নূরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন অটবির চেয়ারপারসন ফাল্গুনী কুন্ডু। বিজ্ঞপ্তি।