অটবির ডিলার সম্মেলন ২০১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটবি লিমিটেড সম্প্রতি তার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সিআরএম ডিলারদের নিয়ে ঢাকার একটি হোটেলে ডিলার সম্মেলনের আয়োজন করে।সম্মেলনে অটবির ব্যবস্থাপনা পরিচালক অনিমেষ কুণ্ডু, প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির হাসান নাসির, চিফ সিআরএম অফিসার (করপোরেট অ্যান্ড ডিলার) সাউথ এশিয়া, মো. আবু তারিক জিয়া চৌধুরী, জেনারেল ম্যানেজার সিআরএম (ডিলার ও ওবিআই) সাউথ এশিয়া, মো. কামাল হোসেনসহ অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সম্মেলনে কোম্পানির ২৭২ জন ডিলার প্রতিনিধি অংশ নেন। বিজ্ঞপ্তি।