অটবির সঙ্গে রবির করপোরেট চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অটবি ও রবির মধ্যে করপোরেট চুক্তি হয়েছে। রাজধানীর গুলশানে অটবি সেন্টারে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ছবি: সংগৃহীত।
অটবি ও রবির মধ্যে করপোরেট চুক্তি হয়েছে। রাজধানীর গুলশানে অটবি সেন্টারে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ছবি: সংগৃহীত।

দেশীয় আসবাব প্রস্তুকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠান অটবিকে বিশেষ করেপারেট সেবা দেবে মুঠোফোন অপারেটর রবি। এ বিষয়ে একটি করপোরেট সমঝোতা চুক্তি করেছে প্রতিষ্ঠান দুটি। 

রাজধানীর গুলশানে আজ বৃহস্পতিবার অটবি সেন্টারে এ বিষয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুপুন বীরাসিংহে এবং অটবির ব্যবস্থাপনা পরিচালক অনিমেষ কুন্ডু।
চুক্তি অনুযায়ী অটবির কর্মকর্তারা সাশ্রয়ী মূল্যে রবির করপোরেট পোস্টপেইড সংযোগসহ সাশ্রয়ী ইন্টারনেট প্যাকেজ, করপোরেট সমাধান ও ভ্যালু অ্যাডেড সেবা পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবির এন্টারপ্রাইজ বিজনেসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আদিল হোসেন, মহাব্যবস্থাপক কাজী ওজাইর এবং অটবির পরিচালক সোহানা নূর, প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান, প্রধান মানবসম্পদ কর্মকর্তা রানা কায়সার আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।