অটিজম নিয়ে অ্যাপোলো হসপিটালসের কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অটিজম বিষয়ে সচেতনতার জন্য অ্যাপোলো হসপিটালস ঢাকার তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গতকাল সোমবার শেষ হয়েছে। হাসপাতালটির চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে গত শনি ও রোববার বিনা মূল্যে অটিজমে আক্রান্ত শিশুদের হেলথ ক্যাম্পের ব্যবস্থা করা হয়। গতকাল হয় একটি সচেতনতামূলক আলোচনা সভা। এতে উপস্থিত ছিলেন আগা খান এডুকেশন সার্ভিস বাংলাদেশের হেড অব এডুকেশন ফাতিমা হুসেইনসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি