প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার ১০টি বিশেষ স্কুলের অটিস্টিক শিশুদের আঁকা প্রায় ১২০টি চিত্রকর্ম নিয়ে একটি প্রদর্শনী রাজধানীর ধানমন্ডির দৃক গ্যালারিতে গত শুক্রবার শুরু হয়েছে। অটিজম বিষয়ে সচেতনতা সৃষ্টির কাজে নিয়োজিত ছাত্রসংগঠন হ্যান্স আয়োজিত প্রদর্শনীটি ১৪ আগস্ট পর্যন্ত প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। এই প্রদর্শনীটি স্পনসর করছে সার্ফ এক্সেল। ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের প্রিন্টমেকিং বিভাগের অধ্যাপক আবুল বারক আলভী। বিজ্ঞপ্তি।