অটোম্যান স্টিল পেল আইএসও সনদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অন্যতম প্রিফেব্রিকেটেড স্টিল বিল্ডিং নির্মাণ প্রতিষ্ঠান ‘অটোম্যান স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড’ আন্তর্জাতিক কাজের স্বীকৃতিস্বরূপ আইএসও সনদ লাভ করেছে।গত মঙ্গলবার অটোম্যান স্টিলের বাণিজ্যিক কার্যালয়ে আইএসও প্রদানকারী সংস্থা ব্যুরো আরডিআর কমপ্লায়েন্স গ্রুপের পক্ষে চিফ অডিটর এস এম তানভীর আলম অটোম্যানের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের হাতে এই সনদ দেন। সনদ প্রদান অনুষ্ঠানে অটোম্যানের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা মাহবুবুল হক, শুভাশীষ চৌধুরী, মাহমুদুল আহসান, ফাহাদ রহমান, মোস্তফা কামাল, মনির আহমেদ, আক্তার হোসেন, মাহফুজ আহমেদ, উজ্জ্বল কর্মকার, মিজানুর রহমান, কাওসার আলম, আবদুর রব, শাহাদুজ্জামান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।