অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের কারণে আম রপ্তানি হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আম রপ্তানির ব্যাপক সম্ভাবনা থাকলেও দেশে উৎপাদিত আমে মাত্রাতিরিক্ত রাসায়নিক ব্যবহারের কারণেই তা সম্ভব হচ্ছে না। অথচ প্রতিবেশী ভারত ও পাকিস্তান ইউরোপ ও আমেরিকার দেশগুলোতে প্রচুর আম রপ্তানি করছে।
গতকাল বাংলাদেশ ম্যাংগো প্রডিউসারস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের চাঁপাইনবাবগঞ্জ শাখা আয়োজিত এক কর্মশালায় এমন কথাই বলেন বক্তারা। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনে কর্মশালাটির আয়োজন করা হয়।
এতে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক আম গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল ইসলাম, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা জমির উদ্দীন, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক সাইফুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আবদুল ওয়াহেদ, ম্যাংগো প্রোডিউসার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় গবেষকেরা বলেন, পুরো মৌসুমে আমে চার থেকে পাঁচবার কীটনাশক স্প্রে করলে তা সহনীয় মাত্রা হিসেবে বিবেচিত হয়। অথচ দেশে ৩৫ থেকে ৪০ বার করা হয়।