প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশবান্ধব ইউরো-থ্রি মডেলের অতুল অটো ব্র্যান্ডের থ্রি-হুইলার সিএনজি এবং ডিজেলচালিত গাড়ি বাজারজাত শুরু করেছে বাংলাদেশে গাড়ি বাজারজাতকারী প্রতিষ্ঠান ইফাদ গ্রুপ। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত রোববার বিকেলে রাজধানীর একটি হোটেলে নতুন এ গাড়ির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু। উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ভারতীয় হাইকমিশনার পংকজ সরন, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মাতলুব আহমেদ এবং ভারতের অতুল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জন্তি ভাই জগজীবন চন্দ্র। বিজ্ঞপ্তি।