অধিকাংশ ব্রিটিশ নাগরিক সরকারের সংকোচন নীতির বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের অধিকাংশ সাধারণ নাগরিকই মনে করেন, সরকারের বাজেট ঘাটতি পূরণের লক্ষ্যে ‘সংকোচন নীতি’ অন্যায্য ও বাড়াবাড়ি ধরনের একটি পদক্ষেপ। আজ মঙ্গলবার ব্রিটেনের শীর্ষ সংবাদপত্র লন্ডন টাইমসের দুটি জনমত জরিপে সাধারণ মানুষের এমন মনোভাবই উঠে এসেছে। খবর, রয়টার্সের।তবে টাইমসের এই দুটি জনমত জরিপে ব্রিটেনের ক্ষমতাসীন রাজনৈতিক দল রক্ষণশীলদের জনপ্রিয়তার ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেননি জরিপকারীরা। একটি জরিপে দেখা গেছে, ক্ষমতাসীন রক্ষণশীল দলের জনপ্রিয়তা অটুট রয়েছে। অন্যদিকে অপর জরিপে বেশির ভাগ মানুষই রক্ষণশীল দলের ওপর থেকে তাঁদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন। এই জরিপে দেখা গেছে, বিরোধী শ্রমিক দল জনপ্রিয়তায় গত তিন বছরের মধ্যে এই প্রথমবারের মতো রক্ষণশীলদের ছাড়িয়ে গেছে।বাজেট ঘাটতি পূরণের জন্য ব্রিটেনের অর্থমন্ত্রী জর্জ ওসবোর্ন গত সপ্তাহে ব্যাপক হারে সংকোচন নীতি ঘোষণা করেন। ঘোষিত এই নীতিতে ব্রিটেনে জনকল্যাণধর্মী বিভিন্ন খাতে সরকারের খরচ সংকোচনের কথা বলা হয়েছে। এদের মধ্যে রয়েছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অবসরভাতা হ্রাস ও সরকারি চাকরির পরিমাণ কমিয়ে নিয়ে আসা।নব ঘোষিত সংকোচন নীতির ব্যাপারে টাইমস পত্রিকার এই জনমত জরিপে ব্রিটেনের ৫৮ শতাংশ মানুষ মনে করেন, সরকারের ঘোষিত এই সংকোচন নীতি দেশের জন্য সত্যিকারের কোনো সুফল তো বয়ে আনবেই না বরং তা দীর্ঘমেয়াদে সবার ক্ষতি করবে। তবে এই জরিপে ২০ শতাংশ মানুষ সরকারের এই নতুন নীতির ব্যাপারে নিজেদের সমর্থন ব্যক্ত করেছেন।এই জরিপে অধিকাংশ মানুষই মনে করেন, রক্ষণশীল দল ঘোষিত এই সংকোচন নীতি অনেকটা বাড়াবাড়ি।এদিকে গত শুক্রবার ব্রিটেনের একটি অর্থনৈতিক সমীক্ষা পরিচালনাকারী প্রতিষ্ঠানের গবেষণায় দেখা গেছে, ব্রিটেনের ইতিহাসের এই বৃহত্ সংকোচন নীতি অতি দরিদ্র শ্রেণীকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। এতে সরকারের খরচ কমলেও দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা দিন দিন বাড়িয়ে দেবে।গার্ডিয়ান পত্রিকা পরিচালিত অপর একটি জনমত জরিপে দেখা গেছে, অধিকাংশ সাধারণ মানুষ সরকারের এই সংকোচন নীতির বিপক্ষে অবস্থান নিলেও তাঁরা এ ব্যাপারে কোনো অন্দোলনের পক্ষে নন।