অধ্যাপক এ আর মল্লিকের নামে সেমিনার হল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য আজিজুর রহমান মল্লিক স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সেমিনার হলের নামকরণ করা হয়েছে। গতকাল ‘এ আর মল্লিক লেকচার হল’ নামে নতুন করে সাজানো এই হলের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় তিনি শিক্ষকদের সঙ্গে নতুনভাবে সজ্জিত কক্ষটি পরিদর্শন করেন।
অধ্যাপক এ আর মল্লিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। পরে এখানেই প্রভাষক হিসেবে যোগ দেন। পরবর্তী সময়ে চট্টগ্রাম সরকারি কলেজ, রাজশাহী কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাজ করেন।
অনুষ্ঠানে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন শিবলী রুবাইয়াতুল ইসলাম, ইতিহাস বিভাগের চেয়ারম্যান সোনিয়া নিশাত আমিনসহ বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।