অধ্যাপক তৌফিক আহমদ চৌধুরী বিআইবিএমের নতুন মহাপরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক তৌফিক আহমদ চৌধুরী বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের পরিচালক (সেন্টার ফর পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ) পদে নিয়োজিত ছিলেন।তৌফিক আহমদ চৌধুরী ১৯৮১ সালে বিআইবিএমে অনুষদ সদস্য গ্রেড-৪ পদে যোগ দেন। পরবর্তী সময়ে তিনি কমনওয়েলথ স্কলারশিপের অধীনে ভারতের সিমলায় অবস্থিত হিমাচল প্রদেশ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন।প্রায় ৩০ বছর তিনি বিআইবিএমের শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ কর্মকাণ্ডে নিয়োজিত আছেন। তিনি ভারত, মার্কিন যুক্তরাষ্ট্রসহ দেশ-বিদেশে অনেক প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দেন। দেশ-বিদেশের অনেক জার্নালে তাঁর গবেষণামূলক নিবন্ধ প্রকাশিত হয়েছে।বর্তমানে তৌফিক আহমদ চৌধুরী বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক এবং ঢাকা স্কুল অব ইকোনমিকসের বোর্ড অব গভর্নেন্সের সদস্য। এ ছাড়া তিনি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি এবং এসএমই ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য। বিজ্ঞপ্তি।