অধ্যাপক মোজাফ্ফর আহমদ ব্যাংকিং চেয়ার প্রবর্তন
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সদ্য প্রতিষ্ঠিত ঢাকা স্কুল অব ব্যাংক ম্যানেজমেন্টে অধ্যাপক ড. মোজাফ্ফর আহমদ ব্যাংকিং চেয়ার প্রবর্তন করা হয়েছে।সম্প্রতি বিআইবিএমের পরিচালনা পর্ষদের ১৩৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান সভাপতিত্ব করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) সাবেক পরিচালক অধ্যাপক মোজাফ্ফর আহমদ দীর্ঘদিন বিআইবিএম পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। তিনি বিআইবিএমের প্রশিক্ষণ, শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনায় তথা বিআইবিএমে মাস্টার্স ইন ব্যাংক ম্যানেজমেন্ট (এমবিএম) কর্মসূচিটি প্রবর্তনে অবদান রাখেন। এ অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর নামে ঢাকা স্কুল অব ব্যাংক ম্যানেজমেন্টে একটি চেয়ার প্রবর্তন করা হয়েছে। বিজ্ঞপ্তি।