অনলাইন কর সংগ্রহে স্ট্যান্ডার্ড চার্টার্ড-সোনালী ব্যাংক চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ কুমার দত্ত, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রানজেকশন ব্যাংকিং হুসাইন সিরাজি ও ডিরেক্টর অ্যান্ড হেড অব ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস মুহিত রহমানসহ উভয় প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ডিজিটাল কর সংগ্রহ পদ্ধতির সঙ্গে ব্যাংকের গ্রাহকদের সেবা দেওয়ার লক্ষ্যে উদ্যোগ নিয়েছে স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক। অনলাইন কর সংগ্রহের সুবিধার্থে সোনালী ব্যাংকের সঙ্গে একটি চুক্তি সই করেছে ব্যাংকটি। শিগগিরই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের করপোরেট গ্রাহকেরা এই সুবিধা উপভোগ করতে পারবেন বলে আজ ব্যাংকটির এক বিজ্ঞপ্তিতে জানানে হয়েছে।

এতে বলা হয়, এই প্রথমবারের মতো ব্যাংকের করপোরেট গ্রাহকেরা অনলাইনে কর পরিশোধের সুযোগ পাবেন এবং এনবিআরের ই-পোর্টালের মাধ্যমে ই-চ্যানেল তৈরি করতে সক্ষম হবেন। এই উদ্যোগ দেশের করপোরেট করদাতাদের জন্য ব্যাপক সুবিধা বয়ে আনবে বলে আশা করছে ব্যাংকটি।
চুক্তি সই অনুষ্ঠানে ব্যাংক দুটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।