অনলাইন কেনাকাটায় বৈদেশিক মুদ্রার সীমা বাড়ল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে আর্থিক সীমা বাড়ানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনায় বলেছে, এখন থেকে আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে কেনাকাটায় একটি লেনদেনে সর্বোচ্চ ৩০০ ডলার পর্যন্ত খরচ করা যাবে। আগে একটি লেনদেনে সর্বোচ্চ ১০০ ডলার বা তার সমমূল্যের পণ্য কেনাকাটা করা যেত।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে নতুন এ নির্দেশনা জারি করা হয়। বিভাগটির উপমহাব্যবস্থাপক জাকির হোসেন চৌধুরী স্বাক্ষরিত এ নির্দেশনাটি বৈদেশিক মুদ্রা লেনদেনের সঙ্গে জড়িত সব অনুমোদিত প্রতিনিধিদের কাছে পাঠানো হয়েছে।