অনলাইন ক্ষুদ্র ও মাঝারি ঋণসহায়ক সেবা চালু করল আইডিএলসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইডিএলসি ফিন্যান্স লিমিটেড সম্প্রতি ‘অনলাইন এসএমই লোন এলিজিবিলিটি’ শীর্ষক একটি ওয়েবসাইটনির্ভর অনলাইন ক্ষুদ্র ও মাঝারি ঋণসহায়ক টুল বা সেবা চালু করেছে।এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান আফতাব-উল ইসলাম প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে আইডিএলসি ফিন্যান্সের এই টুলের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আইডিএলসি ফিন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম আরএফ হোসেইন, প্রধান অর্থ কর্মকর্তা এইচ এম জিয়াউল হক খান এবং এসএমই প্রধান জাহিদ ইবনে হাইসহ অন্যান্য পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।যেসব গ্রাহক আইডিএলসি ফিন্যান্সের কাছ থেকে ঋণ নিতে আগ্রহী, তাঁদের এ ক্ষেত্রে নিজেদের প্রাথমিক যোগ্যতা যাচাইয়ের জন্য www.idlc.com এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে পারবেন। বিজ্ঞপ্তি।