অনলাইন গেটওয়ের মাধ্যমে ৫০০০ ডলার পর্যন্ত আনা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেবা রপ্তানির অর্থ এখন থেকে অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডারদের (ওপিজিএসপি) মাধ্যমে একবারে পাঁচ হাজার ডলার পর্যন্ত দেশে আনা যাবে। এ জন্য কোনো পূর্বানুমতি নেওয়ার প্রয়োজন হবে না। আগে একবার লেনদেনে দুই হাজার ডলার পর্যন্ত আনা যেত।
দেশের ফ্রিল্যান্সাররা যাতে তাঁদের উপার্জিত অর্থ বিদেশ থেকে সহজে সংগ্রহ করতে পারেন, সে জন্যই নতুন পদক্ষেপটি নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ গতকাল মঙ্গলবার এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
ওপিজিএসপি সেবা দেওয়ার জন্য ২০১১ সালের আগস্টে বাণিজ্যিক ব্যাংকগুলোকে অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, বাংলাদেশ থেকে বর্তমানে অনলাইনে ডেটা এন্ট্রি ও প্রসেসিং, বিজনেস প্রসেসিং, বিজনেস প্রসেস আউটসোর্সিং, অফশোর তথ্যপ্রযুক্তি প্রভৃতি কাজের মাধ্যমে সেবা রপ্তানি হচ্ছে। এসব সেবা থেকে অর্জিত অর্থ এর আগে ব্যাংকব্যবস্থার মাধ্যমে আনতে হতো। এতে বিদেশের অনেক প্রতিষ্ঠান অর্থ পরিশোধে বিব্রত বোধ করত। কেননা বেশির ভাগ দেশে এ ধরনের সেবার বিপরীতে অর্থ অনলাইনে পরিশোধ করা হয়।
ওপিজিএসপি সেবা দিতে আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট কোম্পানি অ্যালার্টপে ২০১২ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে।