অনলাইন সুপারস্টোর ব্যাবিলনইশপডটকমের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাবিলনইশপডটকম নামে একটি অনলাইন সুপারস্টোর যাত্রা শুরু করেছে।রাজধানীর উত্তরা ক্লাবে গত রোববার এই অনলাইন সুপারস্টোরের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মেজর (অব.) গোলাম মোস্তফা ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাহিদ তানভীর মোস্তফা।অনুষ্ঠানে জানানো হয়, ব্যাবিলনইশপডটকমে ফোন করেও পণ্য ক্রয়ের আদেশ দেওয়া যাবে। ঢাকা শহরের মধ্যে বিনা মূল্যে হোম ডেলিভারি বা বাড়িতে পণ্য পৌঁছানোর ব্যবস্থা রয়েছে। এ ছাড়া সাত হাজার টাকার পণ্য কিনলে এক হাজার টাকার গিফট ভাউচার দেওয়া হবে।ব্যাবিলনইশপের ওয়েব ঠিকানা হলো babyloneshop.com। বিজ্ঞপ্তি।