অনলাইনে অবৈধ অর্থায়নের তথ্য সংগ্রহ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে অনলাইনে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বা কার্যক্রমের অর্থাৎ অবৈধ অর্থায়নের অভিযোগ সংগ্রহ করবে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এখানে অভিযোগ দাখিল করতে পারবে। অভিযোগের সত্যতা যাচাই করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এ লক্ষ্যে ‘গো এএমএল’ নামে নতুন সফটওয়্যারের উদ্বোধন করা হয়েছে।
ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সের (এফএটিএফ) নীতিমালার আওতায় গতকাল এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বর্তমানে ১৭টি দেশে এ ধরনের সফটওয়্যারের মাধ্যমে সন্দেহজনক লেনদেন বিষয়ে তথ্য নেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন সফটওয়্যারের উদ্বোধন করেন গভর্নর ড. আতিউর রহমান। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও বিএফআইইউর প্রধান আবু হেনা মোহা. রাজী হাসান এতে সভাপতিত্ব করেন।