অনলাইনে ইনস্যুরেন্স প্রিমিয়াম দেওয়ার সুবিধা
বাংলাদেশের অন্যতম ই-কমার্স সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান এসএসএল কমার্স বিমা প্রতিষ্ঠান ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পানির সঙ্গে তাদের পলিসি গ্রহীতাদের অনলাইন প্রিমিয়াম প্রদানের চুক্তি স্বাক্ষর করেছে। গত ২৬ ডিসেম্বর ২০১১ ফিনিক্স ইনস্যুরেন্সের দিলকুশা কার্যালয়ে এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।এই চুক্তির ফলে শিগগিরই ফিনিক্স ইনস্যুরেন্সের পলিসি গ্রহীতারা স্থানীয় ও আন্তর্জাতিক ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে তাদের প্রিমিয়ামের অর্থ ফিনিক্সের ওয়েবসাইট (www.phoenixinsurance.com.bd) থেকে প্রদান করতে পারবে।চুক্তিতে ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পানির মহাপরিচালক জমিরুল ইসলাম ও এসএসএল কমার্সের মহাব্যবস্থাপক আনিসুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসএসএল কমার্সের ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক জুবায়ের হোসেন সিনিয়র মার্কেটিং অ্যাসোসিয়েট মামুনুর রশীদ খান এবং ফিনিক্স ইনস্যুরেন্সের চেয়ারম্যান মোহাম্মদ শোয়েব ও অতিরিক্ত মহাপরিচালক ইমাম শাহীন। বিজ্ঞপ্তি।