অনলাইনে কেনাকাটা করার সুবিধা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্যালেন্টাইনস ডে বা বিশ্ব ভালোবাসা দিবস ২০১৫ উপলক্ষে মাস্টারকার্ড বাংলাদেশের সহযোগিতায় ই-কমার্স ওয়েবসাইট এখনই ডট কম দ্বিতীয়বারের মতো ‘লাভ ইজ ইন দ্য এয়ার’ শীর্ষক ক্যাম্পেইন বা বিক্রয় কার্যক্রম চালু করেছে। গতকাল বুধবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।
কার্যক্রমটির আওতায় মাস্টারকার্ডের ডেবিট ও ক্রেডিট কার্ডধারীরা এখনই ডট কম-এ ৫০০ টাকার কেনাকাটা করে ভিডিও বা ফেসবুকের (www.facebook.com/akhonioffers) মাধ্যমে ভালোবাসার মানুষকে মেসেজ পাঠাতে পারবেন। এর পাশাপাশি মাস্টারকার্ডধারীদের জন্য রয়েছে বিনা মূল্যে টি-শার্ট পাওয়ার সুযোগ।
মাস্টারকার্ড এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়, একাধিক বিচারকের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেল সেরা ১০টি রোমান্টিক মেসেজ নির্বাচন করবে। তাঁদের মধ্যে যাঁর মেসেসটি সেরা বলে বিবেচিত হবে, তিনি তাঁর ভালোবাসার মানুষটিকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে ঢাকা শহর ঘুরে দেখার সুযোগ পাবেন।
এ প্রসঙ্গে এখনই ডট কমের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম আহসান বলেন, ‘গ্রাহকেরা আমাদের সাইট থেকে নিজেদের পছন্দ অনুযায়ী প্রিয়জনদের জন্য বিভিন্ন রকমের উপহার খুঁজে পাওয়ার পাশাপাশি নিরাপদে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতাও অর্জন করতে পারবেন।’