অনলাইনে ডিপিডিসির বিল দেওয়া যাবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ঢাকা ও নারায়ণগঞ্জ অঞ্চলের গ্রাহকেরা এখন থেকে শাহ্জালাল ইসলামী ব্যাংকের সব শাখার মাধ্যমে অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। এ ব্যাপারে ডিপিডিসি ও শাহ্জালাল ব্যাংকের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। ডিপিডিসির সচিব (উপসচিব) মোহাম্মদ মুনীর চৌধুরী এবং শাহ্জালাল ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এম মুশফিকুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় ডিপিডিসির এমডি নজরুল হাসান এবং শাহ্জালাল ব্যাংকের এমডি ফরমান আর চৌধুরী উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি