অনলাইনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১১ এবার অনলাইনে সরাসরি দেখা যাবে। বাংলাদেশের ইতিহাসে এ প্রথম বাণিজ্য মেলা অনলাইনে মাল্টিমিডিয়া আঙ্গিকে সরাসরি সম্প্রচারিত হবে।রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত এ বাণিজ্য মেলা সরাসরি দেখা যাবে www.ditf2011.com ঠিকানায়। বাংলাদেশের অন্যতম তথ্য ব্যবস্থাপনা ও যোগাযোগ পরামর্শক প্রতিষ্ঠান ‘জিওপ¬্যান বাংলাদেশ’ ও ‘নিউজনেট’ ওয়েবসাইট তৈরি ও তথ্য ব্যবস্থাপনার কাজ করছে।মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রোফাইল ওয়েবসাইটে যুক্ত করার কাজ দ্রুতগতিতে চলছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানের পরিচিতি, পণ্যসামগ্রী, মেলা উপলক্ষে বিভিন্ন ছাড়, স্টল, প্যাভিলিয়নের ছবি ও ভিডিও ক্লিপিং সরবরাহ করতে অনুরোধ জানিয়েছে জিওপ¬্যান বাংলাদেশ। বাসস।